ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ সফরের জন্য এখনই প্রস্তুত হও : শেন ওয়ার্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 4:34 PM

বাংলাদেশ সফরের জন্য এখনই প্রস্তুত হও : শেন ওয়ার্ন

বাংলাদেশ সফরের জন্য এখনই প্রস্তুত হও : শেন ওয়ার্ন

নভেম্বরে ভারতের মাটিতে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে পূর্ণ শক্তির টেস্ট দল ঘোষণা করেছে ভারত। যদিও তাদের মাটিতে বিশ্বের কোনো দলই টেস্ট জিতে ফিরে যেতে পারে না। অন্যদিকে বাংলাদেশের মাটিতেও ওয়ানডে আর টেস্ট ফরম্যাটে ভীষণ শক্তিশালী টাইগাররা। যে কারণে শেন ওয়ার্নের চিন্তার কারণ আছে। সাবেক অজি কিংবদন্তি আগেভাগেই তার উত্তরসূরিদের সতর্ক করেছেন বাংলাদেশের মাটিতে খেলা প্রসঙ্গে।

আগামী বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবেন স্মিথ-ওয়ার্নাররা। এতদিন আগে থেকেই অজি দলকে সতর্ক করেছেন স্পিন কিংবদন্তি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে স্পিন আক্রমণের শক্তি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে স্পিন-সহায়ক উইকেটেই খেলতে হবে। তাই এখানে ভালো করতে হলে পেস নয়, স্পিন আক্রমণকেই কাজে লাগাতে হবে। কিন্তু অস্ট্রেলিয়া দলে এই মুহূর্তে স্পিন আক্রমণকে একজনই বয়ে নিয়ে যাচ্ছেন; তিনি নাথান লায়ন। এই স্পিন তারকা চোটে পড়ল অজিদের কী হবে তাই ভাবছেন ওয়ার্ন।

তিনি বলেছেন, 'বাংলাদেশ সফর নিয়ে দল কী ভাবছে আমি জানি না। ওই সময় লায়নের যদি কিছু হয়, তাহলে দলের জন্য সেটা বড় বিপদই হবে। এই গ্রীষ্মে অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লায়নের কিছু হলে কেউ একজন যেন তার দায়িত্ব নিতে পারে, এমন কাউকে তৈরি করা। আমি জানি না সেটা কে হবে। শেফিল্ড শিল্ডের দলগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি করতে হবে। কন্ডিশন যেমনই হোক, দলগুলোর অধিনায়কদের একাদশে স্পিনার না রাখাটা হতাশার। অবশ্যই প্রতিটি ম্যাচে অন্তত একজন স্পিনার খেলানো উচিত।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status