ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
টাইগারদের সবার বেতনের সমান শ্রীলংকার একজন ক্রিকেটারের পারিশ্রমিক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 4:01 PM

টাইগারদের সবার বেতনের সমান শ্রীলংকার একজন ক্রিকেটারের পারিশ্রমিক!

টাইগারদের সবার বেতনের সমান শ্রীলংকার একজন ক্রিকেটারের পারিশ্রমিক!

সম্প্রতি পারিশ্রমিক বাড়ানোসহ কয়েক দফা দাবিতে আন্দোলনে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। এ নিয়ে সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করেন, দেশের প্রেক্ষাপটে প্রচুর বেতন পান জাতীয় দলের ক্রিকেটাররা।


তবে সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে, কম পারিশ্রমিক পান তারা। বাকি টেস্ট খেলুড়ে দলগুলোর ক্রিকেটারদের চেয়ে ঢের কম বেতন পান সাকিব-তামিমরা। তাদের সম্মিলিত বার্ষিক বেতনের কাছাকাছি বেতন পান শ্রীলংকার একজন ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭ জন ক্রিকেটার। ৫ ক্যাটাগরিতে তাদের বেতন দেয়া হয়। এ প্লাস ক্যাটাগরিতে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ বার্ষিক বেতন পান ৪৮ লাখ টাকা করে। এ ক্যাটাগরিতে থাকা ইমরুল, রুবেল ও মোস্তাফিজ পান ৩৬ লাখ টাকা করে। বি ক্যাটাগরিতে মুমিনুল, লিটন, মিরাজ ও তাইজুল পান ২৪ লাখ টাকা করে। আর রুকি ক্যাটাগরিতে সাইফউদ্দিন, রাহী, রনি, নাঈম ও খালেদ পান ১২ লাখ টাকা করে।

সবমিলিয়ে বাংলাদেশের চুক্তিভুক্ত সব ক্রিকেটারের বছরে বেতন প্রায় ৫ কোটি ৪ লাখ টাকা। সেখানে তাদের সম্মিলিত বার্ষিক বেতনের কাছাকাছি পান লংকান এ ক্যাটাগরির একজন ক্রিকেটার। এসএলসির সবশেষ চুক্তি অনুযায়ী, এ ক্যাটাগরিতে থাকা ম্যাথুস, চান্দিমাল, লাকমল, করুনারত্নেরা বার্ষিক বেতন পান প্রায় ৪ কোটি ২৮ লাখ টাকা! এমনকি লংকার সবচেয়ে কম বেতন পাওয়া অখ্যাত ১৬ ক্রিকেটারও সাকিব-তামিমদের চেয়ে বেশি পারিশ্রমিক পান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status