ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশ্যে চুম্বন করে আলোচনায় নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 2:56 PM

প্রকাশ্যে চুম্বন করে আলোচনায় নায়িকা

প্রকাশ্যে চুম্বন করে আলোচনায় নায়িকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রিয়া স্মরণ। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন অন্য এক কাণ্ড করে। প্রকাশ্যে চুম্বন করে এসেছেন আলোচনায়। গত বছর মার্চেই তিনি বিয়ে করেছিলেন রাশিয়ান বয়ফ্রেন্ড অ্যান্দ্রেই কসচিভকে। কিন্তু এই দম্পতিকে প্রকাশ্যে সচারাচর দেখতে পাওয়া যায় না। বুধবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে রমেশ তৌরানির দীপাবলির পার্টিতে উপস্থিত ছিলেন শ্রিয়া ও আন্দ্রেই।

সেখানেই আলোকচিত্রীদের সামনে ধরা দিলেন তারা। শুধু তাই নয়, ক্যামেরার সামনেই প্রকাশ্যে চুম্বনও করলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গেল সেই পোস্ট। ভিডিওটিতে শ্রিয়াকে দেখা যাচ্ছে সাদা রঙের লেহেঙ্গা ও লাল টিপ পরে। আর আন্দ্রেই পরেছিলেন ফর্মাল পোশাক। এই পোশাকেই ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তারা। পোজ দিতে দিতে আন্দ্রেইকে চুম্বন করতে ঠোঁট এগিয়ে দেন শ্রিয়া। কিন্তু আন্দ্রেই লজ্জা পেয়ে যান সে সময়। এর পর লিফটে ওঠার সময় আন্দ্রেইকে চুম্বন করেন শ্রেয়া। এই ঘটনার ভিডিও বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আবার শেয়ারও করেন শ্রিয়া। তার পরই ভাইরাল হয় এটি। তবে ছবিটির বিপরীতে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে কমেন্ট বক্সে। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ করেছেন সমালোচনাও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status