ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সম্পন্ন হল সাবিলার বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 2:04 PM

সম্পন্ন হল সাবিলার বিয়ে

সম্পন্ন হল সাবিলার বিয়ে

শত তরুণের রাতের ঘুমে স্বপ্ন হয়ে আসা জনপ্রিয় মডেল ও ওভিনেত্রী সাবিলা নূরের বিয়ে সম্পন্ন হল। আগেই জানা গিয়েছিল বিয়ের পিঁড়িতে বসছেন সাবিল এবার তা সম্পন্ন হল। শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে বিয়ে সম্পন্ন হয় সাবিলার। রবিবার (২৭ অক্টোবর) তার বউভাত। সাবিলার বর নেহাল সুনন্দ তাহের। পেশায় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।

তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় বলে জানালেন সাবিলা। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। 

সাবিলা বলেন, ‘আমাদের তিন বছরের বন্ধুতার সম্পর্ক।আমাকে সে খুব বোঝে। আমার কাজের ব্যাপারেও বেশ সহযোগীতা করে। আমার কঠিন সময়ে ও আমার পাশে ছিল। সেই বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি ভাবতে ভালো লাগছে। মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনে সুখী হই।’ 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে থিতু হয়েছেন নাটকে। বর্তমানে নাটক নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status