ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বলাকা হলে সিনেমা দেখতে চায় এটিএম শামসুজ্জামান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 1:49 PM

বলাকা হলে সিনেমা দেখতে চায় এটিএম শামসুজ্জামান

বলাকা হলে সিনেমা দেখতে চায় এটিএম শামসুজ্জামান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে অংশ নেয়া চিত্রনায়িকা মৌসুমীকে প্রশংসায় ভাসালেন প্রখ্যাত খল অভিনেতা এটিএম শামসুজ্জামান। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এটিএম বলেন, ‘বাংলাদেশের প্রথম যাকে নায়িকা হিসেবে স্বীকৃতি দিয়েছি সে হলো মৌসুমী। যে সত্যিই অভিনয় করতে পারে।’ বর্তমান অভিনয়শিল্পীদের মধ্যে অমিত হাসানকে তিনি বেশ ভালো মনে করেন, আর শাকিব খান যদি কথা বলতে পারতো তাহলে পারফেকশন হতে পারতো বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘এই সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে অমিত হসান ছেলেটা বেশ ভালো। শাকিব ছেলেটাও দেখতে বেশ সুন্দর। কিন্তু ও যখন কথা বলে তখন আমার দুঃখ হয়। কোনো কিছুই স্থায়ী নয়, অনেকেই আসবে আবার অনেকেই চলে যাবে। কারো জন্য কোনোকিছুই থেমে থাকবে না। তবে আশাবাদী। আমি হতাশাবাদী নই, আমি ভিশনভাবে অপটিভিস্ট। আমি আশাবাদী এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আশাবাদী, নৈরাশ্যবাদে আমি আস্থা রাখি না।’

একসময়ের কর্মব্যস্ত দিন পার করা ৭৮ বছর বয়সী এই গুণী অভিনেতা এখন দিন পার করেন বই পড়ে ও নামাজ-কালাম করে। সময় পেলে পুরনো সিনেমা ও নিজের গল্পে বানানো নাটক দেখেন। বাইরে বের হন না খুব একটা। হলে যান না বহুদিন। হলের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘হলের পরিবেশ এখন ভালো না। বহুদিন হলে যাই না। সিনেপ্লেক্সে সিনেমা হলের সেই আমেজটা নেই। যার কারণে সিনেপ্লেক্সে যেতে ইচ্ছে করে না। তবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ইচ্ছে রয়েছে। আমি বলাকা হলে গিয়ে সিনেমা দেখতে চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status