ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সুযোগ পেয়েই বাজিমাত লেগি রিশাদের, উল্টো পথে জুবায়ের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 1:29 PM

সুযোগ পেয়েই বাজিমাত লেগি রিশাদের, উল্টো পথে জুবায়ের

সুযোগ পেয়েই বাজিমাত লেগি রিশাদের, উল্টো পথে জুবায়ের

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দুই রাউন্ডে লেগ স্পিনার না খেলানোর কারণে নিষিদ্ধ হয়েছেন রংপুর ও ঢাকা বিভাগের দুই কোচ। অগত্যা বাধ্য হয়েই তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের একাদশে জুবায়ের হোসেন লিখন ও রংপুর দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।

মাঠের পারফরম্যান্সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তরুণ লেগি রিশাদ। একাই কাঁপিয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের ব্যাটিং লাইনআপ। তবে পুরোপুরি হতাশ করেছেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও রংপুর বিভাগ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী।

কিন্তু তাদের সিদ্ধান্তটি সঠিক হতে দেননি লেগ স্পিনার রিশাদ। শুরুতে সাজেদুল ইসলামের তোপে ২৯ রানে ২ উইকেট হারায় রাজশাহী। পরে তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান।

দলীয় ৭৫ রানের মাথায় মিজানুর রহমানকে ২৪ রানে আউট করেন রিশাদ। এরপর নাজমুল শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন দলীয় ৮২ রানের সময়। শান্তর ব্যাট থেকে আসে ৩৪ রান। রিশাদের লেগ স্পিনে ধরা পড়েন সাব্বির রহমানও। মাত্র ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে রাজশাহী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিশাদের বোলিং ফিগার ৯-৩-২২-৩। পরিস্থিতি সামাল দেয়ার মিশনে থাকা রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান।

এদিকে প্রথম স্তরের অন্য ম্যাচে একই ভেন্যুর মূল মাঠে খেলতে নেমেছে শক্তিশালী খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। তবে জাতীয় দলের তারকারা চলে যাওয়ায় শক্তি বেশ কমেছে খুলনার। তবে শুরুর ধাক্কা সামলে নিয়েছে খুলনা।

মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে ফেললেও তৃতীয় উইকেটে পরিস্থিতি সামলে নিয়েছেন এনামুল হক বিজয় ও তুষার ইমরান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ২ উইকেটে ১৩০ রান। এনামুল ৭৭ ও তুষার খেলছেন ৩৮ রান নিয়ে। লেগ স্পিনার জুবায়ের লিখন মাত্র ৬ ওভারেই খরচা করেছেন ৪৩টি রান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status