ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
একদিন এই গামছা মার্কার দল দেশ পরিচালনা করবে : কাদের সিদ্দিকী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 12:28 PM

একদিন এই গামছা মার্কার দল দেশ পরিচালনা করবে : কাদের সিদ্দিকী

একদিন এই গামছা মার্কার দল দেশ পরিচালনা করবে : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেও সুখে নেই। কারণ ক্ষমতায় থেকেও নিজের দলের লোকদেরই গ্রেফতার করতে হয়। আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটি দলই দেশকে ধ্বংস করেছে। তারা দেশের মানুষের মর্যাদা নষ্ট করেছে। বাংলাদেশের যে উন্নতি হতো সে উন্নতি তারা তা ব্যাহত করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দকী বলেন, আমি বিশ্বাস করি একদিন এই গামছা মার্কার দল দেশ পরিচালনা করবে। কৃষক শ্রমিক জনতা লীগ যেদিন দেশ পরিচালনা করবে সেদিন দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সবুর মেম্বারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status