|
আবার বাড়ল পেঁয়াজের দাম
নতুন সময় প্রতিবেদক
|
![]() আবার বাড়ল পেঁয়াজের দাম বেশ কিছুদিন দেশি পেঁয়াজ ১০০ টাকায় স্থির ছিল। আমদানি করা পেঁয়াজ নেমেছিল ৯০-৯৫ টাকায়। তবে নিত্য এ পণ্যটির দাম আবারও ১১০ টাকায় উঠেছে। অর্থাৎ দেশি পেঁয়াজের প্রতি কেজিতে ১০ টাকা এবং আমদানি করা পেঁয়াজে ১৫-২০ টাকা বেড়েছে। কোথাও কোথাও অবশ্য ১০০ টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। কারওয়ান বাজারের পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, আড়তদাররা দেশি পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৯০-৯৫ টাকা, মিসর ও চীনের পেঁয়াজ ৯০-৯৫ টাকায় বিক্রি করছেন। স্বাভাবিকভাবেই খুচরা বিক্রেতারা এই দামের সঙ্গে ১০ টাকা পর্যন্ত যোগ করে বিক্রি করে থাকেন। বিক্রেতারা বলছেন, ‘এখনো কিছু কিছু ভারতীয় পেঁয়াজ আসছে। তবে সেগুলোর দাম বেশি।’ তবে এই বাজারের আড়ত ঘুরে পেঁয়াজের কোনো ঘাটতি লক্ষ করা যায়নি। টিসিবি বলছে, বর্তমানে পেঁয়াজের যে দাম তা এক মাস আগের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
