ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
৩৮ সেকেন্ডের ভিডিওতে ‘কাঁপিয়ে’ দিলেন রানী (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 11:48 AM

৩৮ সেকেন্ডের ভিডিওতে ‘কাঁপিয়ে’ দিলেন রানী (ভিডিও)

৩৮ সেকেন্ডের ভিডিওতে ‘কাঁপিয়ে’ দিলেন রানী (ভিডিও)

রানী মুখার্জি কি আর সিনেমা করবেন না? প্রশ্নটা অনেকের মুখেই শোনা যায়। পাঁচ বছর আগে ‘মরদানি’ ছবিতে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায় দেখা যায় তাকে। সেই সময়ে বলিউড দর্শক মুগ্ধ হয়েছিলেন চরিত্রের ক্ষুরধার ব্যক্তিত্ব ও সাহসিকতা দেখে। সেই সিনেমার সিক্যুয়েল আসছে ডিসেম্বরেই; নাম ‘মারদানি ২’। সম্প্রতি চলচ্চিত্রটির টিজার প্রকাশ্যে এসেছে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস আগেই ঘোষণা দিয়েছিলেন এর সিক্যুয়াল নির্মাণের। সিক্যুয়েলটির টিজারে আবারো রানীকে দেখা গেছে ক্রাইম ব্রাঞ্চের ডেয়ারডেভিল সিনিয়র পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে। এই নতুন ছবিতেও ভিলেন এক ২১ বছরের যুবক, তার টার্গেট মহিলারা। তাকে কীভাবে দমন করে শিবানী শিবাজি রায়, সেই নিয়েই ছবির গল্প।



মাত্র ৩৮ সেকেন্ডের এই টিজারটি সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রকাশ করেছে। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রানীকে দেখা গেলেও ভিলেনের চরিত্রে কে থাকবের সেটা নিয়ে কিছুটা গোপণীয়তা রক্ষা করেছেন ছবিটির পরিচালক গোপি পুথরান। ইতোমধ্যেই ছবিটির শুটিং হয়েছে রাজস্থান, জয়পুর এবং কোটাতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status