ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
সুপারস্টার হৃতিকের এই অবস্থা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 7:54 PM

সুপারস্টার হৃতিকের এই অবস্থা!

সুপারস্টার হৃতিকের এই অবস্থা!

বলিউড সুপারস্টার হৃতিক রোশন। অভিনয়ের জন্য কতই না মেকআপ নিতে হয় তাকে। ধুম সিনেমার সেই চুরির দৃশ্য ভুলতে পারেনি দর্শক। এবার নতুন করে ‘সুপার থার্টি’র শুটিংয়ে রাস্তায় পাঁপড় বিক্রির ছবি ভাইরাইল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, গায়ে শার্ট। কাঁধে গামছা। ক্লান্ত শরীরে এক যুবক রাস্তায় পাঁপড় বিক্রি করছেন। তিনি হৃতিক রোশন। কিন্তু কেন? আসলে ‘সুপার থার্টি’র শুটিংয়ে ঠিক এই মেকআপেই ছিলেন নায়ক। আগামী ১২ জুলাই মুক্তি পাবে। তার আগে শুটিংয়ের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ছবির শুরুই বিতর্ক। কখনও প্রযোজনা সংস্থা ভেঙে যাচ্ছে। কখনও বা পরিচালক যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত হচ্ছেন।


 বারবার বদলেছে ‘সুপার থার্টি’র মুক্তির দিন। গত দু’বছর হৃতিকের কোনও ছবি মুক্তি পায়নি। নতুন নতুন হিরোদের ভিড়ে হৃতিক খানিক কোণঠাসাই বলা যায়।

‘সুপার থার্টি’ দিয়ে নিজের হারানো জায়গাটা উদ্ধার করতে চাইছেন এই অভিনেতা। সম্ভবত সে কারণেই প্রত্যেকটা বিতর্ককে পাশ কাটিয়ে ছবিটা বাঁচানোর চেষ্টা করেছেন। ভেঙে যাওয়া ফ্যান্টম ফিল্মসের এটাই শেষ ছবি। বিকাশ বহেলের বিরুদ্ধে #মিটুর অভিযোগ উঠতে, হৃতিক পরিচালকের নাম ছবি থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। তদন্তে বিকাশের বিরুদ্ধে কিছু প্রমাণিত না হওয়ায় অবশ্য পরিচালক হিসেবে তার নামই যাচ্ছে।

‘সুপার থার্টি’ এবং নিজের কেরিয়ার দুই বাঁচানোর তাগিদে কঙ্গনা রানাউতের সঙ্গে সংঘর্ষও এড়িয়েছেন হৃতিক। ঠিক ছিল জানুয়ারিতে ‘সুপার থার্টি’ রিলিজ করবে। কিন্তু কঙ্গনা ওই দিনই ‘মণিকর্ণিকা’র মুক্তি ঘোষণা করেন। সম্মুখ সমর এড়িয়ে হৃতিক ছবি পিছিয়ে দেন। ফের ক্ল্যাশ হয় কঙ্গনার ‘মেন্টাল হ্যায় কেয়া’র সঙ্গে। এবারও হৃতিক নিজের অবস্থান বদলান। নিজের প্রতিষ্ঠার লড়াইয়ে কোনও উটকো বিষয়কে অভিনেতা প্রাধান্য দিতে চাইছেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status