|
ফ্ল্যাট কিনে তামান্নার রেকর্ড!
নতুন সময় প্রতিবেদক
|
|
ফ্ল্যাট কিনে তামান্নার রেকর্ড! ব্যক্তিগত লিফ্ট ছাড়াও তামান্নার এ ফ্লোর থেকে যে দৃশ্য দেখা যায় তা অকল্পনীয় সুন্দর। আরব সাগরসহ মুম্বইয়ের সেরা ভিউটা দেখা যায় তামান্নার ফ্ল্যাটের এ অংশ থেকেই। আর এ কারণেই অঞ্চলটির যে কোনো ফ্ল্যাটের চেয়ে দ্বিগুণ বেশি দাম দিয়ে এ ফ্ল্যাট কিনতে হয়েছে তামান্নাকে। এ অঞ্চলে এত টাকা দামের স্কোয়্যারফুটের আর কোনো ফ্ল্যাট বিক্রি হয়নি। তামান্নার কেনা এই ফ্ল্যাটের একটি বেডরুমের সর্বনিম্ন মূল্যই নাকি পাঁচ কোটি টাকা। ইতোমধ্যেই মুম্বাইয়ে লোখান্ডওয়ালা কমপ্লেক্সে বড় বাড়ি রয়েছে তার। দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয়ের সূত্রে তামান্নার চেন্নাইতেও নিজস্ব বিলাসবহুল বাড়ি আছে। ২০০৫ সাল থেকে ছবির জগতে আছেন তামান্না। দক্ষিণের সিনেমার তিনি সেরা নায়িকা। আর দক্ষিণের নায়িকাদের পারিশ্রমিক অনেকটাই বেশি। তারও পর আবার বাহুবলী-তে কাজ করার পর তামান্না-র পারিশ্রমিক দ্বিগুণ হয়েছে। আর তাতেই বলিউড তারকাদের টেক্কা দিলেন তামান্না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
