ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সাপ্তাহিক সীতাকুন্ড পত্রিকার ওয়েভসাইট উদ্ধোধন ও ইফতার মাহফিল
মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Thursday, 30 May, 2019, 2:36 AM

সাপ্তাহিক সীতাকুন্ড পত্রিকার ওয়েভসাইট উদ্ধোধন ও ইফতার মাহফিল

সাপ্তাহিক সীতাকুন্ড পত্রিকার ওয়েভসাইট উদ্ধোধন ও ইফতার মাহফিল

সীতাকুন্ডর সাপ্তাহিক সীতাকুন্ত পত্রিকার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও ওয়েভসাইট বুধবার ২৯ মে, পৌরসদরের জেলা পরিষদ অডোটরিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠান হয়েছে।

সাপ্তাহিক সীতাকুন্ডের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কবি সাহিত্যিক ও লেখক শুক্কুর চৌধুরীর সভাপতিত্বে কামরুল ইসলামের পরিচালনায় এতে ওয়েভসাইট উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সদস্য সচিব ও সীতাকুন্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেনঃ সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড বাজার কমিটির সাধারন সম্পাদক লায়ন মোঃ বেলাল হোসেন, সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোশিয়সনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, স্হপতি কামরুদ্দোজা, বিশিষ্ট শিক্ষাবিদ খোরশেদ আলম, সীতাকুন্ড সাংবাদিক সমিতির সাঃ সম্পাদক, সাংবাদিক খাইরুল ইসলাম, সাপ্তাহিক সীতাকুন্ডের বার্তা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান, সীতাকুন্ড সমিতির সহ-সভাপতি লায়ন আলী আকবর জাসেদ, সীতাকুন্ড মেটারনিটি হসপিটালের এমডি মাহবুবুর রহমান, ছাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান সম্পাদক আবু জাফর, প্রথম প্রহর ফাউন্ডেশনের সভাপতি লিও আরাফাত ও বারামখানার সভাপতি নাহিদ চৌধুরী প্রমুখ।প্রধান অতিথি লায়ন মোঃ গিয়াস উদ্দীন বলেন, একটি পত্রিকা ছাপানো হয়তো বা সহজ কিন্তু এটিকে টিকিয়ে রাখা অনেকটা কঠিন। কেবল পত্রিকার সহিত সংশ্লিষ্ঠরা ব্যাপারটি সহজে বুঝবেন।

তিনি বলেন, আপ্রান চেষ্টা করে যাবো যাতো পত্রিকাটিকে টিকিয়ে রাখা যায়। সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, আন্তরিকতা ও আত্নবিশ্বাস থাকলে শিল্পাঞ্চল সীতাকুন্ডের মত জায়গায় একটি পত্রিকা টিকিয়ে রাখা কস্টসাধ্য হলেও অসম্ভব নয়। সকল বক্তাগণ পত্রিকাটির সফল ও স্বার্থকতা কামনায় দল মত নির্বিশেষে কাজ করবার উপর গুরুত্বারোপ করেন। পরিশেষে দোয়াও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের ইতিটানেন সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি লেখক ও সাহিত্যিক শুক্কুর চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status