ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 2:15 AM

ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানকে প্রানবন্ত করতে ৬০ সেকেন্ডের ক্রিকেটের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান সংগ্রহ করেন ২২ রান। সর্বনিম্ন ১৯ রান করে ভারত। বুধবার ব্রিটেনের মধ্য লন্ডনের ওয়েস্টমিনিস্টার শহর ও বাকিংহাম প্রাসাদের মধ্যের সড়ক দ্য মলে স্থানীয় সময় বুধবার রাত ১০টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা ওঠে।




অনুষ্ঠানের শুরুতেই প্রতিটি দলের দুজন করে প্রতিনিধিকে ডেকে নেন উপস্থাপক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন জাতীয় দলের ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এদিন খোলা সড়কে ৬০ সেকেন্ডের মায়াবী ক্রিকেটে মুগ্ধতা ছড়ান বাংলাদেশের আব্দুর রাজ্জাক ও জয়া আহসান।

টেবিল টেনিস বলে খেলা সেই এক মিনিটের ক্রিকেটে সর্বোচ্চ ৭৪ রান করে বিশ্বকাপের স্বাগতিক দল ইংল্যান্ড। এই রান করতে অসামান্য ভূমিকা রাখেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসন।

মজার ক্রিকেটে জয়া আহসান মাত্র একটি বল ব্যাটে লাগাতে সক্ষম হন। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে ২০৭টি উইকেট শিকার করা বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বদৌলতে ২২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে এবং জনপ্রিয় অভিনেতা ফারহানা আখতার মাত্র ১৯ রান সংগ্রহ করতে সক্ষম হন।

বিশ্বকাপে বাদ পড়ার আশঙ্কায় গত বছরের নভেম্বর ওয়ানডে ক্রিকেট থেকে হঠাৎ বিদায়ের ঘোষণা দেন আজহার আলী। জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলে যাওয়া সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। তার সঙ্গে ছিলেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। আজহার আলীর কল্যাণে পাকিস্তান সংগ্রহ করে ৩৮ রান।

কিংবদন্তি পেসার ব্রেট লি অস্ট্রেলিয়াকে ৬৯ রান তুলতে সাহায্য করেন। আফগানিস্তান করে ৫২ রান।কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্সের সৌজন্যে ৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক তারকা অলরাউন্ডার জ্যাক কেলিসের বদৌলতে ৪৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। মাহেলা জয়াবর্ধনের ব্যাটে ৪৩ রান করে শ্রীলংকা। নিউজিল্যান্ড সংগ্রহ করে ৩২ রান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status