ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
হাঁটুর ব্যথা নিয়েও বিশ্বকাপে মাঠে নামবেন মাশরাফি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 11:07 PM

হাঁটুর ব্যথা নিয়েও বিশ্বকাপে মাঠে নামবেন মাশরাফি

হাঁটুর ব্যথা নিয়েও বিশ্বকাপে মাঠে নামবেন মাশরাফি

আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নাড়া দিয়ে উঠে টাইগার কাপ্তান মাশরাফির। তবে চোট থাকা সত্তে¡ও মাঠে নেমে টাইগারদের নেতৃত্ব দিবেন তিনি।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেই ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মাশরাফি। আর ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নতুন বলে টানা দুই মেডেন দিয়ে ইনিংস শুরু করা মাশরাফির আবারও হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন।





নিজের চোট সম্পর্কে গনমাধ্যমকে তিনি জানান, ‘এসব ক্ষেত্রে আমার আসলে অনেক সময় সমস্যা হয় প্রথম ১-২ ওভার করতে। সেটুকু করতে পারলে পরে আর সমস্যা হয় না। আজকেও হচ্ছিল না। কিন্তু ষষ্ঠ ওভারে টান লেগে গেল। ৪-৫ ওভারে থামতে পারতাম। কিন্তু ওই সময় রোহিত ও কোহলি বেশ অস্থির হয়ে উঠছিল রানের জন্য, শট খেলতে চাচ্ছিল বারবার। মনে হলো, এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি।’

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে মাশরাফির অবস্থা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ দলের ফিজিও তিহান চন্দ্রমোহন। এই চোটের কারণে মাশরাফি ৫-৬ দিনের বিশ্রাম নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

তবে, বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হতে বাকি মাত্র ৩ দিন। এরই মধ্যে নিজেকে ফিট করে মাঠে নামতে চাইবেন মাশরাফি। পুরো ফিট না হলেও এই ম্যাচটি তিনি হাতছাড়া করতে চাইবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status