|
ভরিতে হাজার টাকা দিলেই বৈধ হবে স্বর্ণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভরিতে হাজার টাকা দিলেই বৈধ হবে স্বর্ণ প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারে ১ হাজার টাকা, হীরায় ৬ হাজার ও রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে। সেখানে আরো বলা হয়েছে, স্বর্ণ নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত স্বর্ণ, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে। অবশ্য সরকারের ঘোষিত ছাড় পেতে হলে শর্ত মানতে হবে। শর্তগুলো হলো- ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত স্বর্ণ, রুপা ও হীরা সম্পর্কে ঘোষণা দিয়ে কর দিতে হবে। স্বর্ণ, রুপা ও হীরা ব্যবসায়ীদের আয়করের পরিমাণ কমিয়ে দেওয়া এ প্রজ্ঞাপন আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
