ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
চার মাসেও খোঁজ নেই মাহমুদের, হাউমাউ করে কাঁদছে স্ত্রী-সন্তানেরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 9:09 PM

চার মাসেও খোঁজ নেই মাহমুদের, হাউমাউ করে কাঁদছে স্ত্রী-সন্তানেরা

চার মাসেও খোঁজ নেই মাহমুদের, হাউমাউ করে কাঁদছে স্ত্রী-সন্তানেরা

অসহায় গৃহবধূ শরিফা আকতার দুই মেয়ে সন্তান নিয়ে খুঁজে ফিরছেন স্বামীকে। তার স্বামী মাহমুদ হাসান সরকার (৪০) চার মাস আগে কর্মস্থলে গিয়ে নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৯ মে) বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কষ্টের কথা তুলে ধরে তার স্বামীকে ফিরে পেতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন গৃহবধূ শরিফা।





বক্তব্য দেয়ার সময় কাঁদছিলেন শরিফা আকতার, সঙ্গে কাঁদছিল তার দেড় বছরের শিশু আফিয়া ফাইরোজ। পাশেই বাবার জন্য চোখের পানি মুছছিল তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত আরেক মেয়ে মাহিশা মেহজাবিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অসহায় গৃহবধূ শরিফা আকতার বলেন, তার স্বামী মাহমুদ হাসান সরকার চলতি বছরের জানুয়ারির ১০ তারিখ তার কর্মস্থল টাঙ্গাইলের গোরাই থানার কমপিস্ট টেক্সটাইল মিলে কাজে গিয়ে আর ফিরে আসেননি।

পরবর্তীতে তার কর্মস্থলসহ সম্ভাব্য স্থানে পরিবারের পক্ষে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজ মাহমুদ হাসান সরকারের বাবা মৃত আব্দুস সামাদ সরকার। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রহলা গ্রামে তার বাড়ি। তাদের সংসার জীবনে তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত মাহিশা মেহজাবিন ও দেড় বছর বয়সের আফিয়া ফাইরোজ (নুজহাত) নামে দুই মেয়ে সন্তান রয়েছে। নিখোঁজ মাহমুদের গ্রামের বাড়িতে একমাত্র বৃদ্ধা মাতা মাহফুজা বেগম ছাড়া কেউ নেই।

নিখোঁজের বিষয়ে শরিফা আকতার গত ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তার জন্য কোনো সহযোগিতা করা হয় নি। বর্তমানে সংসার জীবনে অসহায় হয়ে পড়েছেন শরিফা আকতার ও তার শাশুড়ি মাহফুজা বেগম। দুই মেয়েকে নিয়ে শরিফা বর্তমানে তার বাবার বাড়ি বগুড়া সদরের নিশিন্দারা ইউপির চাঁদপুর (কুমার গাড়ীপাড়া) গ্রামে বসবাস করছেন।

শরিফা জানান, স্বামীর খোঁজে তিনি তার কর্মস্থল টাঙ্গাইলের গোরাই থানার কমপিস্ট টেক্সটাইল মিলে গিয়েছিলেন। সেখানে তিনি কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্বামীর ছবি দেখালে গেটের দারোয়ান জানান মাহমুদ হাসান সরকার তাদের মিলে আর কাজ করেন না। তাকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেও দেয়া হয় নি।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে। শিগগিরই একটা রেজাল্ট পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে শরিফা আকতারের দুই মেয়ে, শাশুড়ি, বাবা ও স্থানীয় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম (নান্টু) উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status