|
বোমা বানানোর সময় বিস্ফোরণে তরুণের কব্জি বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বোমা বানানোর সময় বিস্ফোরণে তরুণের কব্জি বিচ্ছিন্ন সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষীপুর এলাকার খবির উদ্দিনের ছেলে মহিউদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশের একটি নির্জন বাগানে বসে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে করে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ওই তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
