ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষী দিতে আদালতে আসেনি কেউ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 May, 2019, 4:25 PM

নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষী দিতে আদালতে আসেনি কেউ

নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষী দিতে আদালতে আসেনি কেউ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন আরও আটটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

রোববার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয়।




সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো মামলায় সাক্ষীরা এদিন আদালতে আসেনি। আদালত আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বলেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলার হাজিরা দিতে নূর হোসেনকে আদালতে আনা হয়েছিল। কিন্তু কোনো সাক্ষী এদিন আদালতে আসেননি। আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status