ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
ফরিদপুরে হাইওয়ে থানার সামনে পার্কিং করা বাসে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2026, 10:16 AM

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে পার্কিং করা বাসে আগুন

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে পার্কিং করা বাসে আগুন

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির কানাইপুরে অবস্থিত করিমপুর হাইওয়ে থানার ঠিক সামনে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করা ‘পূর্বাশা পরিবহন’-এর ওই বাসটিতে হঠাৎ করেই কে বা কারা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা দাউদাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও প্রাথমিকভাবে কে বা কারা এই আগুন দিয়েছে তা জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনাগ্রস্ত পরিত্যক্ত অবস্থায় মহাসড়কের পাশে রাখা একটি পরিবহনে হঠাৎ দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই নাশকতার পেছনে কারা জড়িত, সে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status