ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 September, 2026, 10:47 AM

শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দীদের মুক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরের ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা।

এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যান চলাচল ব্যাহত হয়। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নড়িয়া উপজেলার গাগ্রিজোড়া এলাকায় ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী এবং সমর্থকেরা মিছিল করছেন। এতে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানকে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিতে ও স্লোগান দিতে দেখা যায়।

অন্য একটি ভিডিওতে একই মহাসড়কের জাজিরা উপজেলার তালতলা এলাকায় আরেকটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে।

শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিতেও দেখা যায় তাদের।

ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিলে বিভিন্ন স্লোগান দেন। শুক্রবার বিকেলে জাজিরা উপজেলার তালতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে

নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগের সড়কে মিছিল করার বিষয়টি পুলিশও জানতে পেরেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর শরীয়তপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। একই দিন তুলাশার এলাকায় যুবলীগের নেতা-কর্মীরাও মিছিল করেন। এসব মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status