|
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি উৎপাদন এবং বিক্রি-বিতরণের দায়ে নগরীর ছোটবনগ্রাম এলাকার আলামিন ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএসটিআই জানায়, জনস্বার্থ রক্ষা, ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অননুমোদিত ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংস্থাটি তাদের অবস্থান স্পষ্ট করেছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এসব অভিযানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন কর্মকর্তারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
