|
ক্যারিয়ার ও ইন্টার্নশিপে শিক্ষার্থীদের সুযোগ বাড়াবে ইউসিবিডি ও ওয়ার্লপুল
নতুন সময় ডেস্ক
|
![]() ক্যারিয়ার ও ইন্টার্নশিপে শিক্ষার্থীদের সুযোগ বাড়াবে ইউসিবিডি ও ওয়ার্লপুল এই অংশীদারিত্বের আওতায় ইউসিবিডির শিক্ষার্থীরা ওয়ার্লপুল বাংলাদেশে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পাবে। পাশাপাশি বিভিন্ন ধরণের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ এবং বিভিন্ন জ্ঞানবিনিময়মূলক সেশনে অংশ নিতে পারবেন। তাছাড়া, বিভিন্ন প্রকল্পের কাজ সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে করপোরেট চাকরির পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং ওয়ার্লপুল বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর ও হেড অব হিউম্যান রিসোর্সেস তানভীর আহমেদ। চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে কিংশুক গুপ্ত বলেন, কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ ও পেশাগতভাবে প্রস্তুত করে গড়ে তোলাই ইউসিবিডির অন্যতম প্রধান লক্ষ্য। নতুন এই চুক্তি আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। দুই প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে তানভীর আহমেদ বলেন, তরুণ শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠবে এবং একদল দক্ষ পেশাজীবী তৈরি করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং কর্মমুখী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে উভয় প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্ব সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
