ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 September, 2026, 1:57 PM

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে একটি নির্দিষ্ট তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই অভিনেত্রীর।

তবে বিয়ের স্থান, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পূজা চেরী। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি আপাতত অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সময় তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ কিংবা হবু স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরী নাকি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন। পরে সেই গুঞ্জনে পানি ঢেলে অভিনেত্রী নিজেই জানান, তার এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তিনি বলেছিলেন, বিয়ে হলে বিষয়টি সবাইকে জানাবেন।

সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এবার ১৬ সেপ্টেম্বরের তারিখ সামনে এসেছে। জানা গেছে, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তবে পাত্র কে, কোথায় বিয়ের আয়োজন হবে কিংবা বিয়ের পর তার পরিকল্পনা কী—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেন পূজা চেরী। পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের অবস্থান তৈরি করেন তিনি। এবার বিয়ের খবর সত্যি হলে ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status