ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে তদন্ত: অনিয়ম পায়নি পল্লী বিদ্যুৎ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 September, 2026, 9:45 PM

সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে তদন্ত: অনিয়ম পায়নি পল্লী বিদ্যুৎ

সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে তদন্ত: অনিয়ম পায়নি পল্লী বিদ্যুৎ

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেওয়ার পর গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহর বাসার বিদ্যুৎ বিল নিয়ে তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে তাঁর বাসার বিদ্যুৎ বিল প্রস্তুত বা হিসাবের ক্ষেত্রে কোনো অনিয়ম কিংবা অতিরিক্ত বিল করার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আহসান কবীরের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকায় সিফাত আব্দুল্লাহর বাবার নামে থাকা দোতলা বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। জুলাই ও আগস্ট—এই দুই মাসে তিনটি মিটারে মোট বিল এসেছে ১০ হাজার ৬৮১ টাকা।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, সিফাতের গ্রাহক কপিতে থাকা বিলের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির সংরক্ষিত হিসাবের মিল রয়েছে। অর্থাৎ বিল তৈরির ক্ষেত্রে গ্রাহক কপি ও বিদ্যুৎ বিভাগের হিসাবের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

তিনটি মিটারের মধ্যে একটি মিটারে জুলাই মাসে ১৫০ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটের জন্য ৫১৩ টাকা। আরেকটি মিটারে জুলাইয়ে ৪০০ ইউনিটের বিল ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের বিল ২ হাজার ৩৯৭ টাকা। তৃতীয় মিটারে জুলাইয়ে ২০৫ ইউনিটের বিপরীতে ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের জন্য ১ হাজার ৩৬২ টাকা বিল করা হয়েছে।

অর্থাৎ জুলাই ও আগস্টে তিনটি মিটারের মোট বিল দাঁড়ায় ১০ হাজার ৬৮১ টাকা।

তবে তদন্ত প্রতিবেদনে চার মাস—মে থেকে আগস্ট—পর্যন্ত প্রতিটি মিটারের বিলের হিসাবও তুলে ধরা হয়েছে। এতে একটি মিটারে চার মাসে ৩২০ ইউনিট ব্যবহারের বিপরীতে ২ হাজার ৩৫৪ টাকা, দ্বিতীয় মিটারে ১ হাজার ১৩৫ ইউনিটের বিপরীতে ৯ হাজার ৩৮৭ টাকা এবং তৃতীয় মিটারে ৬২৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৪ হাজার ৫৩২ টাকা বিল দেখানো হয়েছে।

চার মাসের হিসাব প্রতিবেদনে থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁদের দাবি, সিফাত যে দুই মাসের বিল নিয়ে অভিযোগ করেছিলেন, সেই জুলাই ও আগস্টের হিসাব অনুযায়ী তিনটি মিটারে মোট বিল ১০ হাজার ৬৮১ টাকা—যা তাঁর গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাব উভয় জায়গাতেই একই।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম মো. আহসান কবীর বলেন, “আমরা সরেজমিনে গিয়ে বিলটি তদন্ত করেছি। তাঁর বাসায় বিল প্রস্তুতের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিল করা হয়নি।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খানও দাবি করেন, সিফাতের গ্রাহক কপি ও পল্লী বিদ্যুতের হিসাব সঠিক রয়েছে। তবে জুলাই ও আগস্টের পরিবর্তে চার মাসের হিসাব প্রকাশ করায় গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তি এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে গাছা থানা-পুলিশ তাঁকে আটক করে। পরদিন শুক্রবার দুপুরে তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status