|
পেশাগত দক্ষতা ও ঐক্য জোরদারে খাগড়াছড়ি টিভি সাংবাদিকদের কমিটি পুনর্গঠন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পেশাগত দক্ষতা ও ঐক্য জোরদারে খাগড়াছড়ি টিভি সাংবাদিকদের কমিটি পুনর্গঠন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সহসভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, পুনর্গঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে। সভায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমীর মল্লিক সভাপতি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য সহসভাপতি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক এবং চ্যানেল ২৫-এর জেলা প্রতিনিধি নুরুরছাপা মানিক যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
