ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 August, 2026, 11:13 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 25 August, 2026, 11:18 AM

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন ও কঠোর নিষেধাজ্ঞার প্রভাব ঘিরে বাজারে সতর্ক নজরদারির কারণে প্রথমে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমে যায়। তবে পরিস্থিতি সামলে নিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার স্থিতিশীল হয়ে প্রতি ব্যারেল ৯২ ডলারে ফিরে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯ সেন্ট বা ০.১ শতাংশ সামান্য হ্রাস পেয়ে ৯২.১৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৫.০২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উল্লেখযোগ্য দরপতন ঘটেছিল। টানা দুই সপ্তাহের ঊর্ধ্বগতির পর ব্যবসায়ীরা তাদের অর্জিত মুনাফা সংগ্রহ ও উঠিয়ে নেওয়ার কারণে মার্কিন বাজারে অপরিষ্কৃত তেলের মান এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status