ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 7:12 PM

চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমৃদ্ধ দেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। এই শিক্ষার মাধ্যমেই সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

রোববার রাজধানীর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত জব ফেয়ার উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। দক্ষতা অর্জনের মধ্য দিয়ে দেশের জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে কারিগরি শিক্ষাই হতে পারে উত্তম হাতিয়ার।

কারিগরি অধিদঢফরের মহাপরিচালক রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।

মন্ত্রী এসময় কারিগরি শিক্ষার বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, দেশে আরও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে।

শিক্ষামন্ত্রী নারী ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, কারিগরি শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বানানোর জন্য নারীদের বিদ্যমান কোটা ২০ শতাংশে উন্নীত করা হয়েছে। নারীদেরকে শুধুমাত্র চাকরি প্রার্থী হলেই হবে না, যথার্থ জ্ঞান ও যোগ্যতা নিয়ে উদ্যোক্তা হয়ে উঠতে হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ ধরনের জব ফেয়ার চাকুরী প্রার্থী এবং চাকুরীদাতাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে এই ফেয়ার। এ ধরনের ফেয়ার প্রত্যেক প্রতিষ্ঠানেই আয়োজন করা উচিত বলে মনে করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status