ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিকাশে কেনা যাবে বেবিশপ এর পণ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 6:23 PM

বিকাশে কেনা যাবে বেবিশপ এর পণ্য

বিকাশে কেনা যাবে বেবিশপ এর পণ্য

শিশু পণ্যের জনপ্রিয় বিক্রেতা প্রতিষ্ঠান বেবিশপ এর শোরুম গুলোতে এখন থেকে বিকাশে পেমেন্ট করা যাবে। সম্প্রতি এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সাথে বেবি শপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বেবিশপের ম্যানেজিং ডিরেক্টর মো: নাজমুল হক সম্প্রতি বিকাশের কার্যালয়ে চুক্তি বিনিময় করেন।

শিশুদের প্রয়োজনীয় সকল ধরনের শিশুদের পোশাক, জুতা, খেলনা, টয়লেট্রিজ সামগ্রী থেকে শুরু করে নানান ধরনের শিশুপণ্যর সংগ্রহ রয়েছে এই চেইন শপের। সারাদেশে প্রতিষ্ঠানটির ৬৪টি আউটলেট রয়েছে। এই চুক্তির আওতায় বেবিশপের এর সবগুলো আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

চুক্তি বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের কর্মাশিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুব সোবহান, ম্যানেজার সিরাজুল মাওলা, চ্যানেল ম্যানেজার আহসানুল কবীর এবং বেবিশপের এর পরিচালক (অপারেশন) চুন্নু মিয়া, জেনারেল ম্যানেজার মো: জামাল উদ্দিন।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবা ভিতরে ও বাইরে থাকা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওর্য়াল্ড ব্যাংক গ্রুপের অর্ন্তগত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status