|
রাজস্থলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা সম্পন্ন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা সম্পন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসানের সভাপতিত্বে ভাইভা বোর্ডে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা উপস্থিত ছিলেন। এতে নির্ধারিত পদের বিপরীতে ৯৩ জন চাকরিপ্রার্থী অংশ নেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রাহের জন্য ১২ জন তথ্য সংগ্রাহক ও ১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রাখা হবে অপেক্ষমাণ তালিকা। ইউএনও ইউছুপ হাসান জানান, প্রকৃত বঞ্চিতরা যেন বাদ না পড়েন এবং সঠিক উপকারভোগীদের তথ্য সংগৃহীত হয়, তা নিশ্চিত করতেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
