|
কালিয়াকৈরে মাছের খামারে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালিয়াকৈরে মাছের খামারে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আটাবহ এলাকার একটি মাছের খামারে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬৫ বছর। তার পরনে সাদা রঙের চেক টি-শার্ট ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারভেজ নামে এক ব্যক্তির মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
