|
ধর্ষণের বিচার ও অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ধর্ষণের বিচার ও অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টঙ্গীর কলাবাগান এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে আসেন। বিক্ষোভকারীরা জানান, শুধু মামলা দায়ের করলেই হবে না, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ ছিলো এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
গাজীপুরের নদীগুলো কি পরিকল্পিত অবহেলার শিকার? শিল্পায়নের চাপে হারাচ্ছে প্রাণের স্রোত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র পাইকগাছার মেধাবী শিক্ষার্থী হুসাইনের টাকার অভাবে চিকিৎসা বন্ধের উপক্রম
নরসিংদী বার্ষিক কোর্ট পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক
