ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
লকআপে তোলার আগেই সুযোগ, কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে উধাও বন্দী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 July, 2026, 6:21 PM

লকআপে তোলার আগেই সুযোগ, কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে উধাও বন্দী

লকআপে তোলার আগেই সুযোগ, কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে উধাও বন্দী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত এক নারী বন্দী দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে তৎপর থাকলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পালিয়ে যাওয়া বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।

কারাসূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে রিম্পাকে কারাগারের ভেতরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কারা কর্মকর্তা, মেট্রন ও কারারক্ষীরা কারাগারের বিভিন্ন স্থানে একাধিকবার তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

সূত্র আরও জানায়, কারা বিধি অনুযায়ী বিকেল ৫টার মধ্যে বন্দীদের লকআপে নেওয়ার কথা থাকলেও ওই দিন রাতে তা যথাসময়ে সম্পন্ন হয়নি। এই সুযোগে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, “আমরা বর্তমানে বিষয়টি নিয়ে ব্যস্ত আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, “কারাগার থেকে একজন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক বন্দীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status