ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Saturday, 18 July, 2026, 4:29 PM

মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান

মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান

খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী বিতরণ এবং আহতদের জন্য তাৎক্ষণিক মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় মহালছড়ি উপজেলার নার্সারী পাড়া গ্রামের বাসিন্দা ও মুদি দোকানদার মোঃ তৌহিদুল ইসলামের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার সময় বাড়িতে কোনো লোকজন উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গ্রামবাসীরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর পেয়ে মহালছড়ি জোনের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ সাপেক্ষে তাৎক্ষণিক সহায়তা কার্যক্রম শুরু করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে যারা আহত হয়েছেন, তাদের জন্য  প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status