ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন কার্যালয় উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 July, 2026, 1:29 PM
সর্বশেষ আপডেট: Saturday, 18 July, 2026, 1:31 PM

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং  চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয়ের   উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় তেঘরিয়া বাজারস্থ কাশেমের মোড়ে  ১নং চরপাকেরদহ ইউনিয়নের কার্যালয়ে  অফিস উদ্বোধন করা হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং চরপাকেরদহ ইউনিয়ন শাখার আমীর আলহাজ মাওলানা জাকারিয়া আলমের সভাপতিত্বে ও  সেক্রেটারী লিটন শাহ্ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল আমিন। 

বিশেষ অতিথি  বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী জামালপুর জেলার রুকন, আলহাজ্ব  মোফাখারুল আলম, জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর আমিনুর রহমান বিএসসি, যুব জামায়াতে  মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি, এড,জাহাঙ্গীর আলম, ১নং চরপাকেরদহ ইউনিয়নের টিম সদস্য মাওলানা আব্দুল বারী,  চরপাকেরদহ ইউনিয়নের সাবেক আমীর  ও বায়তুলমাল সেক্রেটারী, আলহাজ্ব শাহ মোঃ সাইদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নতুন কার্যালয় শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্রই নয়, এটি সমাজসেবা, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। তারা কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, কল্যাণমুখী সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সংগঠনের দাওয়াতি কার্যক্রম, জনসেবা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় নতুন কার্যালয় কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status