ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
কঠিন প্রশ্নে আন্দোলন নয়, প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি নাও: এমপি বাচ্চু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 18 July, 2026, 1:15 PM

কঠিন প্রশ্নে আন্দোলন নয়, প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি নাও: এমপি বাচ্চু

কঠিন প্রশ্নে আন্দোলন নয়, প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি নাও: এমপি বাচ্চু

শিক্ষাজীবনে কঠিন প্রশ্নকে কেন্দ্র করে আন্দোলনের পরিবর্তে মেধা, দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন দাখিল মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে আয়োজিত 'আমেনা শেখ স্কলারশিপ-২০২৫' উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি বাচ্চু বলেন, শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতে তা আরও তীব্র হবে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, "প্রশ্ন কঠিন হলো কেন, নকল করতে দেওয়া হবে না কেন—এসব বিষয় নিয়ে আন্দোলন নয়; বরং কঠিন প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করাই প্রকৃত শিক্ষার্থীর দায়িত্ব। প্রশ্ন নির্ধারিত পাঠ্যবই থেকেই করা হয়।"

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার বিকল্প নেই।

অভিভাবকদের উদ্দেশে এমপি বাচ্চু বলেন, সন্তানরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। কিশোর গ্যাং ও উচ্ছৃঙ্খলতার মতো সামাজিক সমস্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই সন্তানদের প্রতি সার্বক্ষণিক নজর রাখতে হবে, যাতে তারা কোনোভাবেই বিপথে না যায়। পাশাপাশি তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ বিল্লাল হোসেন বেপারী।

কমর উদ্দিন শেখ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও আমেনা শেখ স্কলারশিপ-এর চেয়ারম্যান এস এম কাজল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান সজল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বশির আহমেদ কাজল, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকশী, আহ্বায়ক আসাদুজ্জামান রমজান এবং মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status