ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
উত্তরার আন্দোলনে ‘শিক্ষার্থী’ পরিচয় দেওয়া অটোরিকশাচালককে নিয়ে বিতর্ক, মুচলেকায় পরিবারের জিম্মায়
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 18 July, 2026, 1:09 PM

উত্তরার আন্দোলনে ‘শিক্ষার্থী’ পরিচয় দেওয়া অটোরিকশাচালককে নিয়ে বিতর্ক, মুচলেকায় পরিবারের জিম্মায়

উত্তরার আন্দোলনে ‘শিক্ষার্থী’ পরিচয় দেওয়া অটোরিকশাচালককে নিয়ে বিতর্ক, মুচলেকায় পরিবারের জিম্মায়

রাজধানীর উত্তরায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে নিজেকে দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া এক অটোরিকশাচালককে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভাইরাল হওয়া ওই ভিডিওতে নিজেকে শিক্ষার্থী দাবি করা ব্যক্তির নাম মো. আলামিন। তার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনি বাস্তলা এলাকায়। তিনি আয়নাল হক ও রোকেয়া বেগমের ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরের গাছা থানার শরিফপুর এলাকায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
 
তার স্ত্রী রুবিনা একটি পোশাক কারখানায় কর্মরত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এছাড়া আলামিনের বড় ভাই প্রায় ৫ থেকে ৭ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আলামিন স্বীকার করেন, তিনি শিক্ষার্থী নন; জীবিকার তাগিদে অটোরিকশা চালান। মিথ্যে পরিচয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন।


আলামিনের স্ত্রী রুবিনা দাবি করেন, তার স্বামী ভুল করেছেন। তিনি আরও বলেন, তাদের পরিবার আওয়ামী লীগ সমর্থক হওয়ায় বিষয়টি নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

অন্যদিকে, আলামিনের ভগ্নিপতি আব্দুর রহিম অভিযোগ করেন, ভুল তথ্য দিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করা হয়েছে। আলামিনের ভাষ্যমতে সে ভূল করে এসব মিথ্যা বলেছে যার জন্য সে ক্ষমাপ্রার্থনা করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হলে তাকে শনাক্ত করা হয়। পরে গাছা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল সিপাইর নির্দেশে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে স্থানীয়ভাবে আলোচনা শেষে মানবিক বিবেচনায় ভবিষ্যতে সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াবেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না—এ মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, পুরো ঘটনাটি গাছা থানা পুলিশকে অবহিত করা হয়েছিল। পুলিশের সম্মতিতে মানবিক দৃষ্টিতে সাধারণ ক্ষমায় তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানান স্থানীয় যুবদল নেতা এমদাদুল সিপাই।

এ বিষয়ে গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক মনির জানান, মুচলেকায় স্থানীয়রা অভিযুক্তের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ জানালে আইনি সহায়তার সুযোগ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status