ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
দীঘিনালা মেডিকেয়ার বন্যাদুর্গতদের পৌঁছে দিল ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ পানি
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Sunday, 12 July, 2026, 4:18 PM

দীঘিনালা মেডিকেয়ার বন্যাদুর্গতদের পৌঁছে দিল ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ পানি

দীঘিনালা মেডিকেয়ার বন্যাদুর্গতদের পৌঁছে দিল ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ পানি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়েছে দীঘিনালা মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। বন্যাকবলিত পরিবার ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক বন্যায় উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের জন্য অনেক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। এ অবস্থায় মেডিকেয়ার পরিচালনা কমিটির সদস্যরা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এছাড়া শিশু, বয়স্ক, নারী ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত কেউ গুরুতর অসুস্থ হলে তাকে প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

দীঘিনালা মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালনা কমিটির সদস্যরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা চাই, বন্যাকবলিত মানুষ যেন খাদ্যের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত না হন। তাই ত্রাণের পাশাপাশি চিকিৎসা সহায়তাও দেওয়া হচ্ছে।

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই সময়ে খাদ্য সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়ায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status