ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি এমপির বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 2:03 AM

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি এমপির বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি এমপির বিরুদ্ধে মামলা

জালিয়াতির মাধ্যমে ফুফুর জমি লিখে নেয়ার অভিযোগে এবার চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এমপি হারুনের চাচাতো ভাই ওলিউল্লাহ বাদী হয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা কামাল মামলাটি আমলে নিয়ে তা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার অপর তিন আসামি হলেন এমপি হারুনের বোন মমতাজ মহল, ভগ্নিপতি ফারুক আহম্মেদ এবং দলিল লেখক আবদুর জাব্বার।

মামলার বিবরণে বলা হয়েছে, অলিউল্লাহ ও এমপি হারুনের ফুফু গোলেনুর বেগম জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ১ সেপ্টেম্বর মারা যান। কিন্তু আসামিরা ওই বছরের ১৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রি করেন। ওই দলিলে বলা হয়েছে হারুন, বাদী ওলিউল্লাহ, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদসহ পাঁচজনকে তাদের ফুফু গোলেনুর বেগম ৬ কাঠার বাড়ি ও ৭ বিঘা আমবাগান লিখে দিয়েছেন।

মামলায় বলা হয়েছে, আপন চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ ও মামলার বাদী ওলিউল্লাহকে ফাঁসানোর জন্য তাদের গ্রহীতা সাজিয়ে এই জাল দলিল তৈরি করেছেন হারুনুর রশিদ।

এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেন, একই অভিযোগে গত ২৮ মার্চ তিনি সাবেক সংসদ সদস্য ওদুদ ও তার ভাই ওলিউল্লার বিরুদ্ধে মামলা করেছেন। এ জন্যই তারা মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, জাল দলিলের মাধ্যমে নেয়া ফুফুর জমি এরই মধ্যে আবদুল ওদুদ বিক্রি করে দিয়েছেন। কাজেই কে জালিয়াতির আশ্রয় নিয়েছে, তা আদালতেই প্রমাণিত হবে।

উল্লেখ্য, একই জমি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করার অভিযোগ এনে গত ২৮ মার্চ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। এর সাত দিনের মাথায় এবার পাল্টা মামলার আসামি হলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status