ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
সব রেফারি আর্জেন্টাইন, চলতি বিশ্বকাপে এমন ঘটনা এটাই প্রথম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 July, 2026, 11:40 AM

সব রেফারি আর্জেন্টাইন, চলতি বিশ্বকাপে এমন ঘটনা এটাই প্রথম

সব রেফারি আর্জেন্টাইন, চলতি বিশ্বকাপে এমন ঘটনা এটাই প্রথম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো ও ফ্রান্সের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার প্রধান রেফারি ফাকুন্দো তেলো। তার সঙ্গে দায়িত্ব পালন করা প্যানেলের বাকিরাও আর্জেন্টাইন।

চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে একই দেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত সম্পূর্ণ একটি রেফারি দল দায়িত্ব পালন করবে।

নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব দেয়ার যে নীতি ফিফা অনুসরণ করে আসছে, তেলোর নিয়োগ সেই ধারাবাহিকতারই অংশ। এর আগে কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি। ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপে মরক্কোর একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই আর্জেন্টাইন রেফারি।

ফাকুন্দো তেলোর সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো।

মরক্কো–ফ্রান্স কোয়ার্টার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা:

প্রধান রেফারি: ফাকুন্দো তেলো (আর্জেন্টিনা)
সহকারী রেফারি ১: হুয়ান পাবলো বেলাত্তি (আর্জেন্টিনা)
সহকারী রেফারি ২: গ্যাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
চতুর্থ কর্মকর্তা: দারিও এরেরা (আর্জেন্টিনা)
রিজার্ভ সহকারী রেফারি: ক্রিস্তিয়ান নাভারো (আর্জেন্টিনা)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status