ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
আইইউবিএটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2026, 5:25 PM

আইইউবিএটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত

আইইউবিএটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত

তরুণদের আর্থিক জ্ঞান ও ক্যারিয়ার গঠনের দক্ষতা বাড়াতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসির শিল্প-একাডেমিয়া উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এ আয়োজন করা হয়।

সেমিনারে আর্থিক অন্তর্ভুক্তি, অর্থ ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতে ক্যারিয়ার সম্ভাবনা ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। মূল আলোচক ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংক হিসাব খোলার বিষয় নয়, বরং মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া।

অনুষ্ঠানে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন। আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মাহমুদুর রহমান শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status