ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 June, 2026, 10:43 AM

গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা

গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা

ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজারে ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেখা দিয়েছে ভিন্নধর্মী আয়োজন। গাবতলী সেতুর একাংশজুড়ে টাঙানো হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।

বিশ্বকাপকে কেন্দ্র করে যখন বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, তখন আমিনবাজারের এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে। স্থানীয় তরুণদের উদ্যোগে সেতুর দুই পাশে সারিবদ্ধভাবে উড়ছে বিভিন্ন দেশের পতাকা, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।

এদিকে বিভিন্ন দলের সমর্থকদেরও দেখা গেছে নিজ নিজ পছন্দের দলের পতাকা নিয়ে ছবি তুলতে ও আনন্দ-উৎসবে অংশ নিতে। তাদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপে প্রিয় দল শিরোপা জিতবে।

স্থানীয়দের মতে, বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা সংযুক্ত করার মাধ্যমে একটি বার্তাও দেওয়া হয়েছে একদিন বাংলাদেশের লাল-সবুজের পতাকাও ফুটবল বিশ্বকাপের মঞ্চে উড়বে। সেই স্বপ্ন নিয়েই ফুটবল উৎসবে মেতেছেন আমিনবাজারের মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status