ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হামের উপসর্গ নিয়ে আরো ১৬ শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 May, 2026, 6:12 PM

হামের উপসর্গ নিয়ে আরো ১৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরো ১৬ শিশুর মৃত্যু

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৭৪ জন ঢাকায় মারা গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ জনের।

এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৪৪২ জন মারা গেছে। সব মিলিয়ে ৫২২ জন শিশুর মৃত্যু হল।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৭৪ জন ঢাকায় মারা গেছে; আর ৮০ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জন হাম আক্রান্ত হয়েছেন; এই সময়ে ১ হাজার ৩০৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে এক হাজার ১৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া এই সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪৪৭ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১০ জন ভর্তি হয়েছেন রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৬৩ হাজার ৮১৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status