ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপরে-নিচে জাল নোট মধ্যেখানে সাদা কাগজ দিয়ে বান্ডেল, চক্রের তিন সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 May, 2026, 8:49 PM

উপরে-নিচে জাল নোট মধ্যেখানে সাদা কাগজ দিয়ে বান্ডেল, চক্রের তিন সদস্য গ্রেফতার

উপরে-নিচে জাল নোট মধ্যেখানে সাদা কাগজ দিয়ে বান্ডেল, চক্রের তিন সদস্য গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালায় বিশেষ অভিযান চালিয়ে কথিত জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকার একটি সাবান ফ্যাক্টরি সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার এসআই মো. রাজিব শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মধ্য বোয়ালখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের চারটি কথিত জাল নোট উদ্ধার করা হয়।
 
উদ্ধার হওয়া নোটগুলোর প্রতিটিতে একই সিরিজ নম্বর পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।
 
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া জাল নোট দিয়ে বিশেষ কৌশলে বান্ডেল তৈরি করা হয়েছিল। দুটি বান্ডেলের উপরে ও নিচে জাল নোট রেখে মাঝখানে নোটের আকারে কাটা সাদা কাগজ ব্যবহার করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. গাজী আলম মরিচ ব্যবসার আড়ালে জাল নোট সরবরাহ করতেন। পরে মো. হাবিব ও মো. হাবিবুর রহমানের সহযোগিতায় এক লাখ টাকার জাল নোটের বান্ডেল ৩৫ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল বলে তারা স্বীকার করেছেন।
 
গ্রেপ্তাররা হলেন— মধ্য বোয়ালখালী এলাকার মো. হাবিব (৩২), মো. হাবিবুর রহমান (৩১) ও মো. গাজী আলম (৩২)।
 
এ ঘটনায় এসআই মো. রাজিব শেখ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(অ)(ই) ধারায় দীঘিনালা থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই প্রাণতোষ বণিকের ওপর।
 
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কথিত জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জাল নোট চক্র কিংবা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
 
তিনি আরও বলেন, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status