|
কুড়িগ্রামে জুলাই জাতীয় সনদ বিষয়ক লিফলেট বিতরণ
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে জুলাই জাতীয় সনদ বিষয়ক লিফলেট বিতরণ আজ ১৮মে সোমবার শহরের সর্বত্র সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে "জুলাই জাতীয় সনদে" রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদীয় ভারসাম্য, নারীর প্রতিনিধিত্ব এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তাবনার সাথে বিএনপির একাত্মতা তুলে ধরা হয়। লিফলেটে বিএনপি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে- গণভোটের চারটি প্রশ্নের মধ্যে খ নং প্রশ্ন জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদ পরিপন্থী যা প্রতারণামূলক। বিষয়টি সম্পর্কে বিএনপি জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের সময়ে আপত্তি করেছিল। আপত্তিকর খ নং প্রশ্নটি ব্যতীত স্বাক্ষরকৃত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর বলে লিফলেট বিতরণকারীরা জানান। লিফলেট বিতরণে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
