ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
‎ঈদগাঁতে খালে পড়ে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 11:08 AM

‎ঈদগাঁতে খালে পড়ে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু

‎ঈদগাঁতে খালে পড়ে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া ৫নং ওয়ার্ডে মৃগী রোগে আক্রান্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ সিহাদ (১৮) স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

‎সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোয়ারর পানি কমে গেলে স্থানীয়রা কালির ছড়া খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তার চিকিৎসা চলমান ছিল। ধারণা করা হচ্ছে, খাল পারাপারের সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎নিহতের মা জন্মারো বেগম জানান, আসরের সময় ছেলে খালের পাড়ে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান। তিনি ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের অনুরোধ জানান।

‎নিহতের মামা মোবারক হোসেন বলেন, মোহাম্মদ জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল এবং খিঁচুনি ওঠার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

‎এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার জানান, মেহাম্মদ জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল এবং তার চিকিৎসা চলমান ছিল। খাল পারাপারের সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎স্থানীয় জনপ্রতিনিধি মাহমুদুল হাসান মিনার জানান, নিহত যুবক দীর্ঘদিন যাবত একটি কঠিন রোগে আক্রান্ত ছিল। হঠাৎ এ রোগ দেখা দিলে তাকে পরিবার নিয়ন্ত্রণ করতে পারতনা। লাশ পাওয়ার একটু আগেও লোকজন তাকে দোকানে দেখেছে জানান। পরিবার এটিকে অসুস্থতা জনিত মৃত্যু বলে দাবি করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status