|
পাইকগাছায় গলায় গামছা পেচিয়ে একজনের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় গলায় গামছা পেচিয়ে একজনের আত্মহত্যা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে ভিকটিমের মা ঔষধ খাইয়ে নেওয়ার জন্য ছেলে পঙ্কজ কে বারবার ডাক দেয়, ডাকে কোন সাড়া না দেওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করে ছেলে কে ঘরের আড়াই ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে লোকজন ছুটে এসে তাকে নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দেখান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এর আগ ও একবার সে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
