|
সিন্দুকছড়ি জোনের অভিযানে মানিকছড়ি থেকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিন্দুকছড়ি জোনের অভিযানে মানিকছড়ি থেকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। ক্যাম্পের একটি টহল দল রাত ১১টার দিকে মহামুনি তালতলা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত যুবক মোঃ আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে। আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
