ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২৬ চৈত্র ১৪৩২
মোদির সঙ্গে একই ছাদের নিচে দেখা মিলল শাহরুখ-সালমানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 4:15 PM

মোদির সঙ্গে একই ছাদের নিচে দেখা মিলল শাহরুখ-সালমানের

মোদির সঙ্গে একই ছাদের নিচে দেখা মিলল শাহরুখ-সালমানের

শনিবার রাতে মুম্বাইয়ে এক অসাধারণ তারকাখচিত বিয়ের অনুষ্ঠান সবার নজর কেড়েছে। বলিউডের শীর্ষ তারকারা উপস্থিত হয়েছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রজত শর্মার মেয়ে দিশার বিয়েতে। অনুষ্ঠানটি দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

দিশা বিয়ে করেছেন তামিলনাড়ুর আইনজীবি সুদর্শন এমজেকে। বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখেরা এই অনুষ্ঠানে একত্র হওয়ায় এটি দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।

অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাহরুখ খান। তিনি নবদম্পতিকে উষ্ণভাবে অভিনন্দন জানান এবং অতিথিদের সঙ্গে কথা বলেন। তার উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভক্তরা তার সহজ ও বিনম্র আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। শাহরুখ তার ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে অনুষ্ঠানে আসেন।

সালমান খানও পরিবারের সদস্যদের নিয়ে বিয়েতে যোগ দেন। এক মঞ্চে শাহরুখ ও সালমান — দুই মেগাস্টারকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে বিশেষ উত্তেজনা তৈরি হয়। কারণ এই দুজনকে একই অনুষ্ঠানে দেখা সচরাচর ঘটে না।হাইপ্রোফাইল অতিথিদের মধ্যে আরও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মীয় নেতা বাবা রামদেব এবং ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status