|
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
|
![]() ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ সেমন্তঘর গ্রামে জনৈক জামাল মিয়ার বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘরই ভস্মীভূত হয়ে যায়। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
