|
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার, পালিয়েছে সহযোগী
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার, পালিয়েছে সহযোগী গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। পুলিশ জানায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের একটি দোকানে ওই যুবক ১৪ হাজার টাকা বিকাশ করতে গেলে দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওহিদুলকে আটক করে। তবে এ সময় তার সহযোগী ও জাল নোট চক্রের মূল হোতা বলে সন্দেহভাজন মেহেদী হাসান পালিয়ে যেতে সক্ষম হয়। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
